মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ক্যাশ বিভাগের ‘ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২১ মে থেকে এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে ক্যাশ বিভাগে গ্রাহক সেবা প্রদানে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রাখা হলেও কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। পদসংখ্যা নির্ধারিত না থাকা এই চাকরিতে নির্বাচিতদের কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায়।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক আলোচনার ভিত্তিতে বেতন পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা আরও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন