ঢাকা নিউজ

নোয়াখালীতে হাম উপসর্গে প্রথম শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গে মো. সামিত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি জেলায় হাম উপসর্গে প্রথম মৃত্যুর ঘটনা। সামিত জেলার সুবর্ণচর উপজেলার কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সামিতকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন রোগী হাম উপসর্গে ভর্তি হয়েছে। এপ্রিল মাসের প্রথম থেকে এ পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর আগে মৃত্যুর কোনো ঘটনা না ঘটলেও বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছিল।

বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে এবং প্রতিদিন গড়ে ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে বেড ও ওষুধের তীব্র সংকট থাকায় অভিভাবকদের বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরের থেকে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্টাফ সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

নোয়াখালীতে হাম উপসর্গে প্রথম শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গে মো. সামিত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি জেলায় হাম উপসর্গে প্রথম মৃত্যুর ঘটনা। সামিত জেলার সুবর্ণচর উপজেলার কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সামিতকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন রোগী হাম উপসর্গে ভর্তি হয়েছে। এপ্রিল মাসের প্রথম থেকে এ পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর আগে মৃত্যুর কোনো ঘটনা না ঘটলেও বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছিল।

বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে এবং প্রতিদিন গড়ে ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে বেড ও ওষুধের তীব্র সংকট থাকায় অভিভাবকদের বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরের থেকে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্টাফ সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ