ঢাকা নিউজ

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৯

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিকসহ মোট ২৯ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দ্য ডন।

জেলা police কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানান, অভিযানে ২৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সূত্র মতে, শনিবার (২৩ মে) বিপুল সংখ্যক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে ওই এলাকায় পুলিশ ও শান্তি কমিটি দ্রুত অভিযান শুরু করে এবং পরে লাক্কি মারওয়াতের শান্তি কমিটিও বান্নু পুলিশকে সহায়তা করতে সেখানে পৌঁছায়।

সন্ত্রাসীরা বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরি করলেও পুলিশ সেগুলো সরিয়ে সামনে এগিয়ে যায়। তীব্র গুলিবর্ষণের মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছাতে সক্ষম হন এবং পরবর্তীতে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী কমান্ডার জমারি নূর ও আবদুল্লাহ নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বারাকজাই এলাকায় এখনও বিপুলসংখ্যক সন্ত্রাসী অবস্থান করায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ চলছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযানে নিহত দুই পুলিশ সদস্য হলেন ওয়াহিদ খান ও নূরুল্লাহ এবং আহতদের মধ্যে রয়েছেন ওয়াহিদুল্লাহ, শাহ বখতিয়ার, সাজ্জাদুল্লাহ, এসএইচও নওরাং আসমতুল্লাহ নিয়াজি, জোহাইব খান, আতিফ ও নোমান কোরেশি।

নিহত দুই বেসামরিক ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত এফসি কর্মকর্তা রাইব খান এবং নাসির খান। এছাড়া এই ঘটনায় মহসিন, বখত আলী ও সাফিউল্লাহ নামে আরও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে বান্নু-মিরানশাহ সড়কের মামা শ খেলে গুল জামান মসজিদের কাছে পুঁতে রাখা ১০ কেজি ওজনের একটি রিমোট নিয়ন্ত্রিত বোমা নিষ্ক্রিয় করে বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করেছে বান্নু পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত অভিযান চালিয়ে বিস্ফোরকটি নিরাপদে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৯

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ