কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট হরমুজ প্রণালি থেকে ইরান অবরোধ প্রত্যাহার করে নিলেও বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে শঙ্কা প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। তাদের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ বা অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের প্রবাহ আগের অবস্থায় ফিরে আসবে বলে সাধারণ মানুষের ধারণা থাকলেও বাস্তবে বিষয়টি অত্যন্ত জটিল।
প্রতিবেদনে আল জাজিরার প্রতিবেদক বাসেল গাজোগলি ব্যাখ্যা করেছেন, তেল উৎপাদন বন্ধ হয়ে গেলে তেলকূপগুলোতে মারাত্মক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকার কারণে কূপের ভেতরের চাপ, তাপমাত্রা এবং রাসায়নিক ভারসাম্য পরিবর্তিত হয়ে যায়, যা পরবর্তীতে নতুন করে উৎপাদন শুরু করার প্রক্রিয়াকে বেশ কঠিন করে তোলে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বন্ধ থাকা একটি তেলক্ষেত্র পুরোপুরি সচল করতে দক্ষ প্রকৌশল, দীর্ঘ সময় এবং বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে তেলের উৎপাদন আগের স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ইরানের বর্তমান তেল সংরক্ষণ সংকট বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার চরম ভঙ্গুরতাকে নতুন করে জনগণের সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে বিশ্ববাজারে তেলের সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও তা কীভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে, বর্তমান পরিস্থিতি সেটিও স্পষ্ট করে তুলছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন