ঢাকা নিউজ

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে নেতানিয়াহুর আপত্তি

ছবি : সংগৃহীত

উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার 'কান'-এর বরাতে জানা গেছে, চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক—লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়েই মূলত ইসরাইলি প্রধানমন্ত্রী তার এই আপত্তির কথা জানিয়েছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব থাকলেও একটি শর্ত রাখা হয়েছে যে, যদি হিজবুল্লাহ কোনো ধরনের উসকানি দেয় বা নতুন করে হামলা চালায়, তবে ইসরাইল পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার পাবে।

টাইমস অব ইসরাইলের সূত্রে জানা গেছে, নেতানিয়াহুর উদ্বেগের মূল কারণ হলো এই চুক্তির রূপরেখা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে মূল আলোচনাগুলো এখনই শুরু হচ্ছে না। চুক্তির শর্তানুসারে, ৬০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক বিষয়গুলো নিয়ে পক্ষগুলো আলোচনার টেবিলে বসবে।

তেহরানের পারমাণবিক কর্মসূচিকে এখনই গুরুত্ব না দিয়ে বিষয়টিকে পরবর্তী আলোচনার জন্য ফেলে রাখায় আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলে ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে নেতানিয়াহুর আপত্তি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার 'কান'-এর বরাতে জানা গেছে, চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক—লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়েই মূলত ইসরাইলি প্রধানমন্ত্রী তার এই আপত্তির কথা জানিয়েছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব থাকলেও একটি শর্ত রাখা হয়েছে যে, যদি হিজবুল্লাহ কোনো ধরনের উসকানি দেয় বা নতুন করে হামলা চালায়, তবে ইসরাইল পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার পাবে।

টাইমস অব ইসরাইলের সূত্রে জানা গেছে, নেতানিয়াহুর উদ্বেগের মূল কারণ হলো এই চুক্তির রূপরেখা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে মূল আলোচনাগুলো এখনই শুরু হচ্ছে না। চুক্তির শর্তানুসারে, ৬০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক বিষয়গুলো নিয়ে পক্ষগুলো আলোচনার টেবিলে বসবে।

তেহরানের পারমাণবিক কর্মসূচিকে এখনই গুরুত্ব না দিয়ে বিষয়টিকে পরবর্তী আলোচনার জন্য ফেলে রাখায় আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলে ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ