ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে নিজের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনার বিবরণ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, তিনি নামাজ পড়তে গিয়েছিলেন এবং সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর ডিম নিক্ষেপ, ইট-পাটকেল ছোড়া ও হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। সেই সঙ্গে তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিচারের আশায় তিনি যখন থানায় যান, সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। এ ছাড়া হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়ার এবং যারা তাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়ার অভিযোগ করেন তিনি।
এনসিপির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এটাই শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা হয়, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে, কিন্তু তার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা সম্ভব নয়। পোস্টের একেবারে শেষ অংশে পাটওয়ারী ‘অয়ন’ নামের একজনকে দ্রুত তার বাবার পাশে ফেরত দেওয়ার দাবি জানান।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন