আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পর্যটন খাতে আয়ের বড় সুযোগ থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলোতে হোটেল বুকিং প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ায় ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের (এএইচএলএ) একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে, যার জন্য তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে দায়ী করছে।
হোটেল মালিকদের দাবি—ম্যাচের টিকিটের উচ্চমূল্য, স্থানীয় যাতায়াত ও ট্যাক্স খরচ এবং রাজনৈতিক প্রেক্ষাপট পর্যটকদের নিরুৎসাহিত করেছে। অথচ অফিসিয়াল প্রাক্কলনের ওপর ভিত্তি করে হোটেলগুলো বিপুল বিনিয়োগ করেছিল; যেখানে পূর্বে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে, বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জিডিপিতে ১৭.২ বিলিয়ন ডলার যোগ করবে।
আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও আন্তর্জাতিক পর্যটকদের তেমন সাড়া মিলছে না। এএইচএলএ জানিয়েছে, বোস্টন, ডালাস, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া এবং সিয়াটলে ফিফার সংরক্ষিত কক্ষগুলোর প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ফিফা অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে, তারা হোটেল চেইনগুলোর সাথে চুক্তি মেনেই কাজ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কক্ষগুলো ছেড়ে দেওয়া হয়েছে, যা এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে একটি আদর্শ চর্চা। পুরো পরিকল্পনা প্রক্রিয়া চলাকালীন ফিফার আবাসন বিভাগ হোটেল স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত আলোচনা বজায় রেখেছে বলেও তাদের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
এদিকে অনেক বিদেশি সমর্থক খরচ কমাতে শহরের মূল কেন্দ্রের বাইরে থাকার পরিকল্পনা করছেন; যেমন একজন ব্রিটিশ সমর্থক জানান, তারা শহর থেকে ৪৫ মিনিট দূরত্বের হোটেল বা এয়ারবিএনবি বুক করে এবং গাড়ি ভাড়া নিয়ে যাতায়াত খরচ কমাচ্ছেন। তবে এএইচএলএ আশা প্রকাশ করেছে যে, ভক্তরা টিকিট ও সূচি নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নিশ্চিত করার পর আগামী জুন ও জুলাই মাসে রুম বুকিংয়ের হার আরও বাড়বে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন