ঢাকা নিউজ

নারায়ণগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তেতলাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— তারাবো পৌরসভার তেতলাবো এলাকার সুলতান আহমেদ (২৮), নয়ন মিয়া (২৬) ও রাজ রায়হান রাব্বি (২২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেতলাবো এলাকার এই মাদক কারবারি সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ ছদ্মবেশে অবস্থান নিয়ে কৌশলে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

নারায়ণগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তেতলাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— তারাবো পৌরসভার তেতলাবো এলাকার সুলতান আহমেদ (২৮), নয়ন মিয়া (২৬) ও রাজ রায়হান রাব্বি (২২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেতলাবো এলাকার এই মাদক কারবারি সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ ছদ্মবেশে অবস্থান নিয়ে কৌশলে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ