পবিত্র হজ পালনে বাংলাদেশি হাজিদের মিনায় যাত্রা শুরুর প্রাক্কালে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও সৌদি সরকারের নেওয়া বিশেষ আয়োজনের প্রশংসা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে কথা বলার সময় তিনি জানান, এবারের হজ ব্যবস্থাপনা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে এবং হাজিদের যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের খেদমতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, মিনায়, আরাফায় ও মুজদালিফায় এবারের আয়োজন অত্যন্ত সুন্দর ও উন্নত হয়েছে এবং এত বড় পরিসরে এমন আয়োজন করা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মমন্ত্রী জানান, কিছু হাজি মঙ্গলবার রাত থেকেই মিনার উদ্দেশে রওনা হবেন এবং সরকারি ব্যবস্থাপনার হাজিদের একটি বড় অংশ পরদিন সকালে মিনায় যাবেন। তিনি নিজেও পরশুদিন সকালে হাজিদের নিয়ে মিনায় যাচ্ছেন এবং সার্বিক প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করছে বলে উল্লেখ করেন।
হাজিদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি উপহার নয়, বরং আরাফার ময়দানে হাজিদের কিছু খেদমত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যা সময় হলে দেখতে পাওয়া যাবে। আল্লাহর রহমতে এবারের হজ আগের তুলনায় আরও ভালো ও স্বস্তিদায়ক হবে আশা প্রকাশ করে তিনি হাজিদের সুন্দরভাবে হজ পালনের তাওফিকের জন্য সবার কাছে দোয়া চান।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন