প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
বলিউডি সংলাপে ট্রাম্পকে কড়া জবাব দিল মুম্বাইয়ের ইরানি কনস্যুলেট
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাব দিতে এবার বলিউডি আমেজ যোগ করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ইরানের নৌ-শক্তি হ্রাস পেয়েছে বলে দাবি করেন। ট্রাম্পের এই কড়া মন্তব্যের পরই তার পাল্টা জবাব দেয় তেহরান।ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুম্বাইয়ের ইরানি কনস্যুলেট সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে ইরানের অত্যাধুনিক স্পিডবোট এবং মিসাইল মহড়া প্রদর্শিত হয়। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ভিডিওর ক্যাপশনটি, যেখানে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘পিকচার আভি বাকি হ্যায়’ ব্যবহার করা হয়েছে।এই নাটকীয় সংলাপের মাধ্যমে ইরানি কনস্যুলেট বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প যা ভাবছেন তা কেবল শুরু; ইরানের আসল সামরিক সক্ষমতা বা ‘সিনেমা’ এখনো দেখা বাকি। আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এই সংলাপের ব্যবহার মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করে।মূলত পারস্য উপসাগরে ইরানের নৌ-প্রস্তুতি এবং সক্ষমতা প্রদর্শন করতেই মুম্বাইয়ের ইরানি কনস্যুলেট এই পোস্টটি করেছে। ট্রাম্পের করা ‘দুর্বল নৌ-শক্তি’র দাবিকে প্রত্যাখ্যান করে ইরান এই বার্তার মাধ্যমে জানান দিল যে, তারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ