প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
পাকিস্তানের পর ভূমিকম্পে কাঁপল জাপান
ঢাকা নিউজ ডেস্ক ||
জাপানের মধ্যাঞ্চলের নাগানো প্রিফেকচারে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।ওমাচি শহরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ‘আপার ৫’ রেকর্ড করা হয়েছে। শক্তিশালী এই কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে একই দিনে সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই কম্পনটি আঘাত হানে।ভূমিকম্পের সময় তীব্র আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে পাকিস্তানেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ