প্রিন্ট এর তারিখ : ১৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
জয়পুরহাট-১ আসনে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
বুধবার (১৮ই মার্চ) জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দ ১০ লক্ষ নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়। জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলায় ৬ লক্ষ ও পাঁচবিবি উপজেলায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ নিয়ে মোট বরাদ্দকৃত ১০ লক্ষ নগদ অর্থ ৫০০শত পরিবারের (২হাজার জন প্রতি) মাঝে বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ। এবং আরও জানা যায়, সদর উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ তালিমুল ইসলাম একাডেমীতে এবং পাঁচবিবি উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ পাঁচবিবি ডিগ্রী কলেজে প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, "ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমরা তা সর্বোচ্চ স্বচ্ছতার দ্বারা জনগণের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি।"বিতরণকালে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য (এমপি) বলেন, " সরকারের থেকে প্রাপ্ত এ অনুদানের হক একমাত্র সাধারণ জনগণের। আমরা জনগণের হক জনগণের কাছে বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান ও সন্তোষ প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ