প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
ইস্টার সানডেতে কুরুচিপূর্ণ ভাষায় ট্রাম্পের পোস্ট; ক্ষুব্ধ খ্রিষ্টান নেতারা
ঢাকা নিউজ ডেস্ক ||
পবিত্র ইস্টার সানডের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং ইরানকে উদ্দেশ্য করে চরম গালাগালি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির খ্রিষ্টান ধর্মীয় নেতারা। গতকাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্পের এমন আচরণকে অত্যন্ত 'অশোভন' বলে মনে করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।ঘটনার সূত্রপাত গত ২ এপ্রিল, যখন ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। পরবর্তীতে মার্কিন স্পেশাল ফোর্সের সফল অভিযানে বিমানের পাইলট ও ক্রু উদ্ধার হওয়ার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন ইস্টার সানডে হওয়া সত্ত্বেও ট্রাম্প তার পোস্টে অত্যন্ত নিচু মানের শব্দ ব্যবহার করে ইরানকে গালমন্দ করেন এবং একই সঙ্গে স্রষ্টার নাম নেন।ট্রাম্প তার পোস্টে ইরানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “উন্মাদ অবৈধ সন্তান, হরমুজ প্রণালি খুলে দিন। নয়ত আপনাদের নরকে বাস করতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহর।”ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, এই পোস্টটি দেখার পরপরই বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর এবং খ্রিষ্টান নেতা হোয়াইট হাউজে যোগাযোগ করে তাদের আপত্তির কথা জানান। তারা বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিনে দেশের প্রেসিডেন্ট হয়ে এমন ভাষা ব্যবহার করা এবং স্রষ্টার নামের পাশে গালাগালি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই বিতর্কিত পোস্টটি বর্তমানে মার্কিন রাজনীতি ও ধর্মীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ