প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
কুমিল্লায় বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকা নিউজ ডেস্ক ||
কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২২ এপ্রিল) টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের প্রয়োজনে বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই তিন উপজেলার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। সংস্কার কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।১২ ঘণ্টার এই দীর্ঘ সময় গ্যাস না থাকার ফলে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ