প্রিন্ট এর তারিখ : ২১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
৩ হাজার ৫ শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার২০মার্চ সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩মহাদেবপুর-বদলগাছী আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়। ফজলে হুদা বাবুল বলেন, &ampquotআমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।&ampquot এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।
মো: সিজান সিদ্দিকী, নওগাঁ জেলা প্রতিনিধি ||
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার(২০মার্চ) সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে।প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়।ফজলে হুদা বাবুল বলেন, "আমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।"এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ