প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
ইরানে ফের হামলার প্রস্তুতি ইসরাইলের: এবার লক্ষ্য খামেনি বংশ ও জ্বালানি খাত
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে ইসরাইল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। সম্প্রতি এক নিরাপত্তা মূল্যায়ন সভায় তিনি ঘোষণা করেন যে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আক্রমণ ও প্রতিরক্ষা—উভয় ক্ষেত্রেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার হামলার জন্য সুনির্দিষ্ট দুটি লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে এবং ইসরাইল এখন কেবল যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে।প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানান, ইসরাইলের প্রথম লক্ষ্য হলো খামেনি বংশের অবশিষ্টাংশ নির্মূল করা, যারা ইসরাইল ধ্বংসের পরিকল্পনা করছে। দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর মাধ্যমে ইরানকে ‘অন্ধকার যুগে’ ফিরিয়ে দেওয়া হবে এবং দেশটির জাতীয় অর্থনৈতিক অবকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে।ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের হামলা হবে অতীতের সব রেকর্ডের চেয়ে আলাদা এবং অত্যন্ত মারাত্মক। কাৎজ দাবি করেন, এই আক্রমণ ইরানের শাসনব্যবস্থার ভিত্তি কাঁপিয়ে দেবে এবং দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ধ্বংসাত্মক আঘাত হানবে। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ