প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জ ও সিলেটে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ঢাকা নিউজ ডেস্ক ||
জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলা এবং সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দিরাই উপজেলায় ৩৩ কেভি লাইনের মেরামত কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে।সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও উন্নয়ন কাজের অংশ হিসেবে শনিবার সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর বিজ্ঞপ্তির তথ্যমতে, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডার ও বিমানবন্দর ১১ ফিডারের আওতায় মদিনা মার্কেট, পাঠানটুলা, পল্লবী, তপোবন, বাগবাড়ী ও লেকসিটিসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।উভয় বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ