প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
প্রস্তাব অপর্যাপ্ত: পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদলের নির্ধারিত ইসলামাবাদ সফর আকস্মিক বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মূলত ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ মনে করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের এই সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইরানি আলোচকদের রেখে যাওয়া প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থে সন্তোষজনক ফল বয়ে আনার মতো শক্তিশালী ছিল না। ট্রাম্পের মতে, এমন একটি আলোচনার পেছনে শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাঠানোর কোনো যৌক্তিকতা বর্তমানে নেই।সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই পরিস্থিতিতে অনেক প্রশ্নের জবাব এখনো মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের হাতে সব ধরনের সুবিধা ও বিকল্প রয়েছে। আলোচনার এই অচলাবস্থার মধ্যেও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।সফর বাতিল করলেও ইরানের প্রতি আলোচনার দরজা খোলা রেখেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি সত্যিই আন্তরিকভাবে কথা বলতে চায়, তবে তারা যেকোনো সময় সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এর ফলে ইসলামাবাদে অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ