প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাদের সমাধিতে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব এবং মহাসচিব সৈয়দ মহিদুল হাসানের নেতৃত্বে কমিটির সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এ সময় বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের নেতারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ