প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
পুতিনের সঙ্গে যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনায় আরাগচি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে চলমান ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখতেই এই সফর।আরাগচি মনে করেন, পুতিনের সঙ্গে আজকের এই বৈঠক বর্তমান যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সার্বিক অবস্থা পর্যালোচনার একটি বড় সুযোগ। দুই দেশের মধ্যে এই পর্যায়ের পরামর্শ ও সমন্বয় বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।বিশেষজ্ঞদের মতে, গত ২৪ ঘণ্টায় ইসলামাবাদ ও মাস্কাট সফর শেষে রাশিয়ার এই সফর ইরানের একটি বৃহৎ কূটনৈতিক পরিকল্পনার অংশ। এই সফরের মাধ্যমে ইরান অঞ্চলে নিজেদের প্রভাব সুসংহত করার পাশাপাশি কৌশলগত অংশীদারদের সাথে সমন্বয় বৃদ্ধির স্পষ্ট বার্তা দিচ্ছে।বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী ইস্যু, যেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ প্রচেষ্টার বিপরীতে ইরান তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে। আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপদভাবে এই নৌপথ পরিচালনার উপায় বের করতে তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ