প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগদানের গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা
ঢাকা নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ডয়চে ভেলের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি এই তথ্য নিশ্চিত করেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে চলমান এই গুঞ্জন নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এই তথ্যের পেছনে ন্যূনতম কোনো সত্যতা নেই।বিএনপি থেকে পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল তাকে যোগদানের প্রস্তাব দিলেও রুমিন ফারহানা বর্তমান অবস্থানেই অনড় রয়েছেন। তিনি জানান, এনসিপির পক্ষ থেকে তাকে বারবার তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে। জুলাইয়ের আন্দোলনে তার সামনের সারিতে থাকা এবং তার বাড়ি ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনসিপি তাকে দলে টানার চেষ্টা করেছে। তবে এসব প্রস্তাবে তিনি কেবল হেসেছেন এবং বিষয়টি নিয়ে কথা বাড়াননি।এনসিপির এই প্রস্তাব নির্বাচনের আগে না কি পরে দেওয়া হয়েছে, সে সম্পর্কে এই স্বতন্ত্র সংসদ সদস্য স্পষ্ট করে কিছু বলেননি। বর্তমানে তাকে নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনার সৃষ্টি হয়েছিল, এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তার একটি পরিষ্কার জবাব দিলেন। কোনো দলে যোগ দেওয়ার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এই মুহূর্তে তার নেই বলেও তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ