প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে ৫ জনের প্রাণহানি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। সোমবার জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাসি তিমুর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর তথ্য অনুযায়ী, স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে ঢুকে পেছন থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে ট্রেন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত ৩৮ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ জানান, উদ্ধার কাজ এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ