প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
মেয়ের বিয়ের আগের দিন নোশাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন
ঢাকা নিউজ ডেস্ক ||
নরসিংদীর রায়পুরায় মেয়ের বিয়ের ঠিক আগের দিন এক মর্মান্তিক পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আফিয়া (৫০) পাঁচ সন্তানের জননী ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মিয়া, যিনি পেশায় একজন ইজিবাইক চালক, বর্তমানে পলাতক রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই দম্পতির মেজো মেয়ে চাঁদনির বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের কেনাকাটার জন্য তাদের বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন। কিন্তু সুজন মিয়া নেশাসক্ত হওয়ায় সেই টাকা থেকে ১০ হাজার টাকা সরিয়ে খরচ করে ফেলেন। এই অর্থ লোপাট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এলাকাবাসী জানান, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মরণনেশায় আসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। বিয়ের আনন্দঘন পরিবেশে এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও স্তব্ধতা নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সুজনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক সুজনকে ধরতে থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম কাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ