প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল শিশুকন্যা
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার কোলে থাকা সাড় তিন বছর বয়সি মেয়ে সাফিয়া কোল থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার কোল থেকে মেয়েটি দূরে ছিটকে পড়ে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্তক্ষরণ হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউপি প্রশাসক মো. জনি খান এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ