প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
ভারী বৃষ্টিপাত কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।টানা বৃষ্টির কারণে দেশের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যে, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটতে পারে।বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানীসহ দেশের আট বিভাগে ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি এই সময়ে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা রয়েছে।সাগর ও নদী উত্তাল থাকায় দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।তবে অতিবৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, আগামী ৪ মে থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে এবং সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ