প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশের বাজারে টানা চার দফা কমানোর পর আবারো বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।কার্যকর: আজ (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, আজ সকালেই একবার স্বর্ণের দাম কমানো হয়েছিল, তবে সন্ধ্যা হতেই আবারো দাম বৃদ্ধির ঘোষণা এলো। আজ সকালের আগের টানা চার দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ