প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
পাক সীমান্তে অভিযানে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত
ঢাকা নিউজ ডেস্ক ||
পাক-আফগান সীমান্তের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ জন এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে গোলাগুলির ঘটনায় আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়। নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এবং তারা ভারতের মদদপুষ্ট হয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।অভিযোগে বলা হয়েছে, আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী আফগান কর্তৃপক্ষকে তাদের মাটিতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।বর্তমানে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ক্লিয়ারেন্স অভিযান চলছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ