প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
সুনামগঞ্জে উন্নয়নকাজের জন্য আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ঢাকা নিউজ ডেস্ক ||
সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে জরুরি উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার (১ মে ২০২৬) বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজ চলায় আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার স্বার্থেই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নয়নকাজের ফলে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য তারা দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে তারা সংশ্লিষ্ট এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ