প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
টানা কমার পর দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
ঢাকা নিউজ ডেস্ক ||
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা কমানোর পর এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা বজায় রয়েছে।এর আগে টানা চার দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছিল। তবে বিশ্ববাজার ও স্থানীয় পরিস্থিতির সার্বিক বিবেচনায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ