প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
লেবাননে সামরিক অভিযানে বিপাকে ইসরাইল
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে লেবানন সীমান্তেও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হিজবুল্লাহকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় অভিযান শুরু করলেও বর্তমানে লেবাননে তীব্র বাধার মুখে পড়েছে ইসরাইলি বাহিনী। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এখন এই পরিস্থিতিকে একটি 'চোরাবালি' হিসেবে বর্ণনা করছে, যেখানে সেনাবাহিনী না পারছে জয়ী হতে, না পারছে পিছু হটতে।ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দারা এই যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করেছিলেন। হিজবুল্লাহর লাগাতার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া এই অঞ্চলের মানুষ চেয়েছিল গোষ্ঠীটিকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত লড়াই চলুক। কিন্তু ট্রাম্পের চাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিলে স্থানীয়রা একে সরকারের পক্ষ থেকে 'বেঈমানি' হিসেবে অভিহিত করেন।এদিকে, ইসরাইলি গোয়েন্দা ও সামরিক সূত্রগুলো বলছে, দীর্ঘ লড়াই সত্ত্বেও হিজবুল্লাহ পরাজিত হয়নি; বরং তারা নিজেদের পুনরায় পুনর্গঠিত করেছে। ফলে নতুন করে শুরু হওয়া অভিযানে ইসরাইলি সেনাবাহিনী সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে।অন্যদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবরে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ