প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই জ্বালানি তেল আসার প্রক্রিয়া সম্পন্ন হয়।পার্বতীপুর ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী জানান, দুই দেশের চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ভারতের নুমালীগড় টার্মিনালে পাম্পিং শুরু হয়েছিল। ৩০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে তেল গ্রহণের সামগ্রিক কার্যক্রম শেষ হয়।এপ্রিল মাসে এই চালানসহ মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে এসেছে। এর আগে গত মার্চ মাসে আমদানিকৃত তেলের পরিমাণ ছিল ২২ হাজার মেট্রিক টন।দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভূমির নিচে স্থাপিত পাইপলাইনের মাধ্যমে এই আমদানি অব্যাহত রয়েছে। ডিপো সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মে মাসে আরও পর্যাপ্ত পরিমাণ ডিজেল দেশে আনার পরিকল্পনা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ