প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন পরিমল
ঢাকা নিউজ ডেস্ক ||
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার পরিমল দাস (৪০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রহমতপুর ইউনিয়নে ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে উত্তর রহমতপুর গ্রামের পরিমল দাসের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার দীপা দাসের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে পারিবারিক কলহ ও স্ত্রীর আচরণের কারণে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়।পরিমল দাসের অভিযোগ, তার স্ত্রীর বেপরোয়া চলাফেরা এবং পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারের কারণে সংসারে ঝগড়া লেগেই থাকত। তাকে শ্বশুরবাড়িতে নিয়ে নির্যাতন করারও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে গত ১৫ এপ্রিল তার স্ত্রী নোটারি পাবলিকের মাধ্যমে তাকে ডিভোর্স দেন।বৃহস্পতিবার বিকেলে ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পরপরই পরিমল দাস দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখার পর তিনি বিষয়টি জানতে পারেন যে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার পর এই ঘটনা ঘটেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ