প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে মাওলানা বোরহান উদ্দিন
মোঃ আরিফ হোসেন , নোয়াখালী জেলা প্রতিনিধি ||
ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। আজ সকালে নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশ ও র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন দেশে শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ে এবং কর্মক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ আরও বেগবান করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। ইসলামি আদর্শের ভিত্তিতে শ্রমিকের অধিকার রক্ষা করাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহর সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা সভাপতি মু. অলি উল্যাহ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী শহীদ এবং সাবেক শহর সভাপতি মোফাখ্খার হোসেন নাসিম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ