প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
আসিফ মাহমুদকে নিয়ে ফেসবুক পোস্টে নীলার কটাক্ষ
ঢাকা নিউজ ডেস্ক ||
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনি আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার ও বর্তমান অবস্থান নিয়ে এই মন্তব্য করেন। নীলা ইসরাফিলের এই বিস্ফোরক বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ফেসবুক পোস্টে নীলা উল্লেখ করেন যে, আসিফ মাহমুদকে সরকারে থাকার সময় ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাঁকে সংসদ সদস্য প্রার্থী হতে দেওয়া হয়নি এবং এখন মেয়র হওয়ার সুযোগও দেওয়া হবে না। আসিফ মাহমুদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে বলেও তিনি তাঁর পোস্টে দাবি করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন।সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতর ও বাইরে নানা আলোচনার মধ্যেই সাবেক এই নেত্রীর এমন মন্তব্য সামনে এলো। নীলা ইসরাফিল এক সময় এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলের সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তবে এই পোস্টের বিষয়ে আসিফ মাহমুদ বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ