প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
কারাগারে নিজেকে বদলে ফেলেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান
ঢাকা নিউজ ডেস্ক ||
দীর্ঘ ১০ মাস ২২ দিন কারাভোগের পর মুক্তি পেয়ে নিজের জীবনের আমূল পরিবর্তনের গল্প শোনালেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর কারাগারের দীর্ঘ বন্দিদশাকে তিনি কেবল সাজা হিসেবে নয়, বরং নিজেকে নতুন করে চেনার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।সিদ্দিকুর রহমান বলেন, কারাগারে থাকাকালীন তিনি নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে ধর্মীয় অনুশীলনে মনোনিবেশ করেন। তাঁর ভাষায়, ‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।’ কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই স্লোগানটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং তিনি সেখান থেকেই নিজের জীবনের নতুন পথের দিশা খুঁজে পেয়েছেন।বন্দি অবস্থায় সময়কে কাজে লাগিয়ে এই অভিনেতা ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প রচনা করেছেন। এ ছাড়া নিজের কারাজীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি বইও লিখেছেন তিনি। গত ১৮ মার্চ মুক্তি পেলেও এখনো সেই সময়ের মানসিক ট্রমা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং জেলে বসে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ