প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে "দৈনিক দেশ রূপান্তর" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরহাদ হোসেন রাজ , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ||
হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কিশোরগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত এই পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ জেলা যুবদলের সভাপতি ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন এবং অল্প সময়ের মধ্যে দেশের প্রথম সারির অবস্থানে পৌঁছানোয় এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।আলোচনা সভায় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, বৈষম্যহীন সমাজ গঠনে পত্রিকাটি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। পাশাপাশি সরকারি কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে তা সংশোধনে সচেতনভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ