প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি খাতে আসছে বিনিয়োগবান্ধব নতুন নীতি
ঢাকা নিউজ ডেস্ক ||
আগামী জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির একটি বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এই তথ্য জানান। এই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।মন্ত্রী জানান, গত দুই মাসে জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় চাপ। এই চাপ সামলাতে বিকল্প হিসেবে সোলার এনার্জির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে কাজ চলছে।পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার প্রতিটি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এ ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড় বা ট্যাক্স কমানোর মতো বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ