প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
ইরান যুদ্ধের দুই মাস: ট্রাম্পের ‘নিশ্চিত জয়’ এখন বিশ্ব অর্থনীতির জন্য হুমকি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ও চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিলেও দুই মাস শেষে সংঘাত এখন দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। যুদ্ধের ১০ দিনের মাথায় ট্রাম্প ‘আমেরিকা জিতে গেছে’ বলে দাবি করলেও বর্তমানে কোনো চূড়ান্ত মীমাংসা আসেনি। বরং এই লড়াই পুরো বিশ্বকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।সংঘাতের দুই মাসে দুই দেশেই সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি চরম আকার ধারণ করেছে। ইসরাইল ও আমেরিকার হামলায় ইরানে এ পর্যন্ত ৩ হাজার ৬০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১,৭০০ জনই বেসামরিক নাগরিক। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫০০ লেবানিজ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের একের পর এক গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের বাজার টালমাটাল হওয়ায় আমেরিকায় মুদ্রাস্ফীতি ৩.৩ শতাংশে দাঁড়িয়েছে এবং এশিয়া ও লাতিন আমেরিকায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। ইরান ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ায় কাতার ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি মুখ থুবড়ে পড়েছে। এছাড়া আমেরিকার নজর ইরানের দিকে সরে যাওয়ায় ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ কমে গেছে, যা তাদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে।এই ধ্বংসলীলার মাঝেও চীন ও রাশিয়ার মতো দেশগুলো কৌশলগত সুবিধা ভোগ করছে। তেলের দাম বাড়ায় রাশিয়ার জ্বালানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে এবং বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা লুটছে। রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চাপে রয়েছেন; জনমত জরিপে তার জনপ্রিয়তা ৩৭ শতাংশে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি আত্মসমর্পণ না করে, তবে এই যুদ্ধ আমেরিকার ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুল হিসেবে চিহ্নিত হতে পারে
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ