প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে
ঢাকা নিউজ ডেস্ক ||
কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া পৃথক দুটি চেক জালিয়াতি মামলায় আদালত রায় প্রদান করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ৫ লাখ টাকার একটি মামলায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধের নির্দেশসহ অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।শনিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে দুটি মামলাতেই তিনি সাজাপ্রাপ্ত হিসেবে গণ্য হচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ