প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
জান্নাতে গিয়েও মানুষের যে আফসোস থাকবে
ঢাকা নিউজ ডেস্ক ||
জান্নাতকে চূড়ান্ত সফলতা ও নিরবচ্ছিন্ন সুখের স্থান মনে করা হলেও সেখানে পৌঁছেও কিছু মানুষ গভীর আফসোস করবে। কিয়ামতের দিন নেক আমলের প্রকৃত মূল্য উন্মোচিত হওয়ার পর মানুষ দুনিয়ার হারানো সুযোগের গুরুত্ব বুঝতে পারবে। বিশেষ করে আল্লাহর জিকিরের মতো সহজ অথচ অসীম সওয়াবের আমল অবহেলা করার কারণে জান্নাতিদের মধ্যে এই অনুতাপ তৈরি হবে।জিকির এমন একটি ইবাদত যার জন্য বিশেষ সময়, স্থান বা শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না; যেকোনো অবস্থায় এটি করা সম্ভব। কিন্তু দুনিয়ায় এই সহজ কাজটি গুরুত্ব না দেওয়ায় জান্নাতে গিয়ে মানুষ পসস্তাবে এই ভেবে যে, সামান্য সময় ও শব্দের বিনিময়ে আরও অসীম প্রতিদান অর্জন করা যেত। সামান্য অবহেলার কারণে হারানো সেই বিশাল প্রাপ্তির কথা ভেবেই জান্নাতিরা অনুশোচনা করবে।তাই পরকালের এই অনুতাপ থেকে বাঁচতে দুনিয়াতেই আল্লাহর জিকিরে জবান সিক্ত রাখা জরুরি। 'সুবহানাল্লাহ' (আল্লাহ পবিত্র) এবং 'আলহামদুলিল্লাহ' (সকল প্রশংসা আল্লাহর)-এর মতো ছোট ছোট জিকিরের মাধ্যমে অত্যন্ত সহজে অশেষ সওয়াব হাসিল করা সম্ভব। বর্তমান সময়ে অবহেলা না করে এই আমলগুলো নিয়মিত করার মাধ্যমেই কেবল জান্নাতের সেই সম্ভাব্য আফসোস থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ