প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
কুষ্টিয়া কর অঞ্চলে ১২২ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা নিউজ ডেস্ক ||
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কুষ্টিয়া জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ১২২ জনকে নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়ায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার যোগ্য প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ১ জন, প্রধান সহকারী পদে ২২ জন, উচ্চমান সহকারী পদে ২২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৭ জন এবং অফিস সহায়ক পদে ২৭ জন নিয়োগ পাবেন। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত (গ্রেড ১৩ থেকে ২০)। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীদের বয়স ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ৭ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে এবং চলবে ৩ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় কর্মস্থলে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ