প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
শিশু সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি কাজল গ্রেফতার
ঢাকা নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের নান্দাইলে আড়াই বছরের শিশুর সামনেই এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজলকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার বিকেলে র্যাব-৭-এর সহযোগিতায় ফেনী সদরের বিরলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৫ বছর বয়সী কাজল এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।র্যাবের দেওয়া তথ্যানুযায়ী, গত ২০ এপ্রিল ভুক্তভোগী নারী তার শিশুকন্যাসহ নান্দাইলে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাওয়ার পথে পথ হারিয়ে ফেলেন। এসময় ৪-৫ জন ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি নির্জন বিলের ধারে নিয়ে যায় এবং শিশুর সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে কাজলকে শনাক্ত করলে সে পালিয়ে যায়।এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নান্দাইল থানায় একটি দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা পরবর্তী তদন্তে র্যাব প্রযুক্তির সহায়তায় কাজলের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ