প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
পিরোজপুরের সড়ক দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। বৈঠকে জেলাটিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সমস্যাগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দীর্ঘদিন অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলোকে দ্রুত সংস্কারের আওতায় আনতে হবে। বিশেষ করে পিরোজপুরের সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।বৈঠকে কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে যে, বিগত সরকারের সময়ে এসব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার কঠোর বার্তা দেন।বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ