প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
প্রকাশ পেল আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
ঢাকা নিউজ ডেস্ক ||
বিদেশে অবস্থানরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে আজকের মুদ্রা বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই হার অনুযায়ী ইউএস ডলারের ক্রয় মূল্য ১২২.২০ টাকা এবং বিক্রয় মূল্য ১২৩.২০ টাকা ধার্য করা হয়েছে।অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে ইউরোপীয় ইউরো ১৪১.৭৮ টাকায় কেনা এবং ১৪৬.৬৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রিটেনের পাউন্ড ১৬৪.৩৩ টাকা, অস্ট্রেলিয়ান ডলার ৮৭.৯৬ টাকা এবং সিঙ্গাপুর ডলারের ক্রয় মূল্য ৯৬.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে সৌদি রিয়েল ৩২.৫৬ টাকা এবং আমিরাতি দিরহামের ক্রয় মূল্য ৩৩.২৬ টাকা জানানো হয়েছে।প্রতিবেশী দেশ ভারতের রুপির ক্রয় মূল্য বর্তমানে ১.২৮ টাকা এবং বিক্রয় মূল্য ১.৩১ টাকা। অন্যান্য মুদ্রার মধ্যে জাপানি ইয়েন ০.৭০ টাকা এবং চাইনিজ ইউয়ানের ক্রয় মূল্য ১৭.৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাজার পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় এই বিনিময় হার পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ