প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
মাঠ পর্যায় থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে দেশে নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকায় এবং পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল হওয়ায় মাঠ পর্যায়ে আর সেনাবাহিনীর দীর্ঘকালীন অবস্থানের প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় এবং কতদিনের মধ্যে এই প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।সচিবালয়ের এই ব্রিফিংয়ে সিলেটের পাথর উত্তোলন সংক্রান্ত বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পরিবেশ রক্ষায় বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কোন এলাকা থেকে এবং ঠিক কতটা গভীর থেকে পাথর উত্তোলন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কারিগরি ও পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণ করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ