প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
ভারত কয়েক বছর পর ইরান থেকে এলপিজি কিনল
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ইরান থেকে কয়েক বছরের মধ্যে প্রথম এলপিজি কার্গো কিনেছে ভারত। ২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে তেহরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দেওয়ার পর এটিই ভারতের প্রথম আমদানি। ইরানি এলপিজি বহনকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার 'অরোরা' শিগগিরই ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।আমদানিকৃত এই জ্বালানি ভারতের তিনটি প্রধান রাষ্ট্রীয় তেল সংস্থা— ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে ভাগ করে নেওয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বাণিজ্যিক পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ছিল। এমন পরিস্থিতিতে এই কার্গো আমদানি ভারতের জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ