প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শুক্রবার শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ৮টায় বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট অনুযায়ী ঢাকার বায়ুর মান ছিল ১৭৭ স্কোর। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ১৫৬। এছাড়া ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সাধারণত একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই ভয়াবহ বায়ুদূষণের প্রধান কারণ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোবালি। এমন দূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে, যা বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে সতর্ক করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ