প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের প্রবাসী যুবককে গুলি করে হত্যা
ঢাকা নিউজ ডেস্ক ||
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার স্থানীয় সময় বিকালে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসায় নিয়োজিত ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন এবং তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। প্রবাসে সফলভাবে ব্যবসা পরিচালনা করলেও ঠিক কী কারণে তাকে প্রাণ দিতে হলো, সে সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সুমনের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ