প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
স্ত্রীর পরকীয়া প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা, গ্রেফতার ৩
ঢাকা নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে নামের মিল থাকায় ‘ও’ লেভেলের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত (১৭) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পিবিআই। রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, স্ত্রীর মেসেঞ্জারে ‘ইয়াছিন আরাফাত’ নামের এক ব্যক্তির বার্তা দেখে ঘাতক স্বামী আজিম হোসাইন ভুলবশত তার নিজের ফুফাতো শ্যালককেই স্ত্রীর প্রেমিক হিসেবে সন্দেহ করেন এবং সেই আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড ঘটান।গত বছরের ১১ আগস্ট ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইয়াছিন আরাফাত। এর দুই দিন পর সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, মূল ঘাতক আজিম তার বন্ধু ফয়সালকে নিয়ে ইয়াছিনকে কৌশলে অপহরণ করে অটোরিকশায় তুলে নিয়ে যান এবং গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ লেকে ফেলে দেন। অথচ প্রকৃতপক্ষে ঘাতকের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই নামের অন্য এক ব্যক্তির।এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মো. আজিম হোসাইন, তার সহযোগী ফয়সাল এবং আজিমের স্ত্রী নুসরাত জাহান মিমকে গ্রেফতার করা হয়েছে। আজিম ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্য দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। পিবিআই জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ