প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
রাজধানীতে আজ সরকারের মন্ত্রী ও বিভিন্ন সংস্থার কর্মসূচি
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানী ঢাকায় আজ সোমবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করবে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং বেসরকারি সংগঠন। দিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে অর্থনীতি বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশ।সন্ধ্যা সাড়ে ৬টায় বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘সোনার বাংলা নীতি আলোচনা’ অনুষ্ঠিত হবে। ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক এই আয়োজনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল বক্তব্য উপস্থাপন করবেন। অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত চলবে।দুপুর ১২টায় গুলশান-২ নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হবে। সংস্থার শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বেলা ১১টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ